ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই’
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জসহ সারা দেশে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। একই সঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আবার তারাই আমাদের খোটা দেয়। হাজার জাতের খোটা। আমরা নাকি কোথাও জান্নাতের টিকিট বিক্রি করেছি।”
শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করা উচিত।
তিনি আরও বলেন, সম্মেলনে আসার আগে তিনি নারায়ণগঞ্জের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কিছু সময় কথা বলেছেন। তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, “তাদের চোখের ভাষা বোঝা যায়, কিন্তু ঠোঁটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন নীরবতা ভেঙে বললেন, আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না।”
বিরোধীদলীয় নেতা বলেন, এই চাঁদাবাজরা কোন দলের তা নারায়ণগঞ্জবাসীর অজানা নয়। তিনি বলেন, “দলের নেতা বলবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরবো, আর ঘরে ঘরে চাঁদাবাজদের লেলিয়ে দেবেন।”
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা কি কোথাও জান্নাতের টিকিট বিক্রি করেছেন? আপনাদের কাছে কি কেউ জান্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারা কেউ বিক্রি করেন নাই, আপনাদের কাছেও কেউ বিক্রি করে নাই।” তিনি প্রশ্ন তোলেন, কারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছে এবং নির্বাচনকালীন সময়ে কোন প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এ ধরনের প্রচারের অভিযোগও করেন।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি দাবি করেছেন নির্দিষ্ট নেতার নাম একশ বার জপলে জান্নাতে যাওয়া যাবে, আবার কারও নাম বলার আগে অজু করার কথা বলা হয়েছে এসব বক্তব্যের ভিডিও থাকার কথাও উল্লেখ করেন তিনি।
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির মো. আবদুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ অনেকে।
পরে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ২৭টি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন