ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
লেবাননে সামরিক তৎপরতা বন্ধে ইসরাইলকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন-সংক্রান্ত সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নে ইসরাইলকে কঠোর অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক মাইক হানা।
ওয়াশিংটন থেকে তিনি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ ইস্যুতে ইসরাইলকে ‘খুবই কঠোর’ ভাষায় সতর্ক করেছেন।
হানা বলেন, ‘এটাও মনে রাখতে হবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করেছিলেন, লেবাননে ইসরাইলের কার্যকলাপ এই সমঝোতা স্মারকটি পাস করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে।’
তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার কারণে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরাইলপন্থি লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে।
হানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন, লেবানন একটি আলাদা বিষয়। কিন্তু এই সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এটি সমঝোতার একটি অংশ এবং ইসরাইলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে।’
আল জাজিরার এই সাংবাদিক আরও জানান, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে থাকা অনেক ইসরাইল-সমর্থক সদস্যের মধ্যেও এ অবস্থান নিয়ে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এসব সমালোচনার পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে।
এদিকে চূড়ান্ত চুক্তি কার্যকর হতে এখনও দুই মাস সময় বাকি রয়েছে। নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক। ফলে যুক্তরাষ্ট্রকে সমঝোতা থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি নতুন কৌশল গ্রহণের পথে এগোচ্ছেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইসরাইলি কর্মকর্তা জানান, নেতানিয়াহুর উদ্দেশ্য হলো চূড়ান্ত চুক্তির বিষয়বস্তু নিজের অবস্থানের অনুকূলে নিয়ে আসা। এ লক্ষ্যে তিনি ঘনিষ্ঠ ডানপন্থি গণমাধ্যম ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটরকে ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে ওই কর্মকর্তা দাবি করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি