ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের, স্থিতিশীল বাজারের চিত্র
নিজস্ব প্রতিবেদক: আজ (১৮ জুন) স্থিতিশীল প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও টাকার অঙ্কে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
জার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে অতীতের তুলনায় অনেক বেশি স্থিতিশীলতা দেখা যাচ্ছে শেয়ারবাজারে। এতে সূচক ও লেনদেনের পাশাপাশি বাজার মূলধন বেড়েছে। ফলে নতুন করে অনেকেই লেনদেন শুরু করেছে। যার প্রভাবে সূচকের ধারাবাহিক উত্থানের পর বাজারে দর সংশোধন হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, সূচক যে পরিমাণ কমছে পরবর্তীতে তার চেয়ে বেশি বাড়ছে। অর্থাৎ বিনিয়োগকারীদের মনে বাজার নিয়ে আর কোনো আতঙ্ক নেই, বরং আস্থা দিন দিন বাড়ছে।
বর্তমানে অনেক ভালো মৌলভিত্তির শেয়ার বিনিয়োগের অনুকূলে রয়েছে। এতে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা আরও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্বোপরি বাজার এখন অনেকটা স্বাভাবিক ও গতিশীল রয়েছে—এটা নিশ্চিত করে বলা যায়। নতুন বিএসইসি কমিশনের নেতৃত্ব ও সংস্কার উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীদের উচিত সঠিক যাচাই-বাছাই করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া, যা দীর্ঘমেয়াদে তাদের জন্য লাভজনক হবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে অতীতের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। এতে সূচক ও লেনদেনের পাশাপাশি বাজার মূলধন বেড়েছে। ফলে নতুন করে অনেকেই লেনদেন শুরু করেছে। যার প্রভাবে সূচকের ধারাবাহিক উত্থানের পর বাজারে দর সংশোধন হচ্ছে। সূচক যে পরিমাণ কমছে পরবর্তীতে তার চেয়ে বেশি বাড়ছে। অর্থাৎ বিনিয়োগকারীদের মনে বাজার নিয়ে আর কোনো আতঙ্ক নেই, বরং আস্থা দিন দিন বাড়ছে। বর্তমানে অনেক ভাল মোলভিত্তির শেয়ার বিনিয়োগ অনুকুলে রয়েছে- এতে বিনিয়োগের ফলে বিনিয়োগকারীরা আরও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি বাজার এখন অনেকটা স্বাভাবিক ও গতিশীল রয়েছে এটা নিশ্চিত করে বলা যায়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬১.৩৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০.৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩.১২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৬টির দর বেড়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৬.৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)