ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষা আইইএলটিএস (IELTS)-এর ফলাফল প্রক্রিয়ায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। এ ঘটনায় পরীক্ষাটির অন্যতম অংশীদার ও পরিচালনাকারী সংস্থা ‘কেমব্রিজ ইংলিশ’-কে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘অফকোয়াল’।
অফকোয়াল জানায়, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং পদ্ধতিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বজুড়ে হাজারো পরীক্ষার্থীর ফল ভুলভাবে প্রকাশিত হয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যা বিদ্যমান ছিল। ওই সময়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়। এতে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলাফলে ভুল নম্বর যুক্ত হয়। পরবর্তীতে তা সংশোধন করা হয়।
সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের তুলনায় বৃদ্ধি পায়। অন্যদিকে ১ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর স্কোর ভুলভাবে বেশি দেখানো হয়েছিল, যা পরবর্তীতে সংশোধন করে কমিয়ে আনা হয়।
প্রভাবিত পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ (SELT) দিয়েছিলেন। এদের মধ্যে চারটি ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে ভিসা-যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।
অফকোয়াল জানায়, দীর্ঘ সময় ধরে চলা এই প্রযুক্তিগত ত্রুটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং ব্যবস্থাতেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিস্টেম আপডেটের সময় প্রথম বিষয়টি শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়।
অফকোয়ালের ডেলিভারি বিভাগের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, “হাজার হাজার মানুষ এই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ জীবন সিদ্ধান্ত নেন। দীর্ঘমেয়াদি এই ব্যর্থতা পরীক্ষার্থী ও ব্যবহারকারী প্রতিষ্ঠান উভয়ের জন্যই বড় ভোগান্তির কারণ হয়েছে। জরিমানাটি সেই ব্যর্থতারই প্রতিফলন।”
অন্যদিকে কেমব্রিজ ইংলিশ তাদের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ত্রুটি সংশোধন, ক্ষতিপূরণ, সার্বক্ষণিক কাস্টমার সাপোর্ট হাব পরিচালনা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে ৬০ লাখ পাউন্ডের বেশি ব্যয় করা হয়েছে।
আইইএলটিএস কর্তৃপক্ষের মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিনামূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অথবা সম্পূর্ণ ফি রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আইইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
সূত্র: বিবিসি
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত