ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বাংলাদেশে ১১ জনকে অনুপ্রবেশ করানোর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কড়া অবস্থানের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ভারতীয় ভূখণ্ডে ১১ জন ব্যক্তিকে একত্রিত করে বিএসএফ। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় বিজিবি। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে অবস্থান নেন। পরিস্থিতি অনুকূলে না দেখে বিএসএফ শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা থেকে সরে আসে।
পরে সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে ওই ১১ জনকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। ফলে সম্ভাব্য পুশইনের ঘটনা এড়ানো সম্ভব হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা চালিয়েছিল। তবে বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তা সফল হয়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু