ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
খাল খনন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করবে: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ কর্মসূচির ফলে কৃষি, মৎস্য এবং পরিবেশ খাতে বহুমুখী সুফল মিলবে।
শুক্রবার (১২ জুন) কক্সবাজারের পিএমখালী এলাকায় পাতালী-মাছুয়াখালী খাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতালী-মাছুয়াখালী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। খালটি পুনঃখনন করা হলে এর দু’পাশে বসবাসরত জনগণ কৃষিকাজে সেচ সুবিধা পাবেন এবং বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি থেকেও রক্ষা পাবেন। এছাড়া পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খালের দুই তীরে বৃক্ষরোপণ করা হবে। খাল খনন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে আধুনিক কৃষিতে এক নতুন বিপ্লবের সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে কৃষি খাতে আরও একটি নতুন বিপ্লব ঘটবে। তিনি জানান, দেশব্যাপী চলমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচির প্রথম ধাপে ৫৪ জেলার বিভিন্ন খাল পুনরুদ্ধারের কাজ চলছে।
মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল, নদী, জলাশয় ও পুকুর খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খাল পরিদর্শনকালে কক্সবাজার সদরের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)