ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ত্রয়োদশ সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি প্রস্তাবগুলো উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যরা প্রস্তাবগুলোর পক্ষে মত দেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের মোহাম্মদ শওকতুল ইসলাম, মহিলা আসন-৬ এর মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।
চিফ হুইপ প্রস্তাবটি সংসদে উত্থাপন করলে স্পিকার তা কণ্ঠভোটে দেন এবং সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
এরপর সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন: ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।
এ ছাড়া পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির। স্পিকার কমিটির সদস্যদের নাম ঘোষণা করলে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। নতুন এই দুই কমিটি সংসদের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন মন্ত্রণালয়-সংক্রান্ত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)