ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘জিয়াউর রহমান গ্রামীণ স্বাস্থ্যসেবার ভিত্তি স্থাপন করেছিলেন’
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রতিটি থানা হেডকোয়ার্টারে ৩১ শয্যার হাসপাতাল নির্মাণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ স্বাস্থ্যসেবার আধুনিকায়নের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ।
বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহীদ জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের স্বাস্থ্যখাতে নেওয়া বিভিন্ন দূরদর্শী উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ জিয়াই প্রথম রাষ্ট্রনায়ক যিনি গ্রামীণ জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি থানা হেডকোয়ার্টারে ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তার দেখানো পথ অনুসরণ করে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসব হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। বিদ্যমান ৩১ ও ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
শহীদ জিয়ার অন্যান্য উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে তার খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা বর্তমান সরকারও পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া শিশুদের বিকাশে শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং তার সততা নিয়ে বিভিন্ন মন্তব্যও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ড্যাবের নেতৃবৃন্দসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?