ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলমান বাজেট অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও তাঁর পরিবারের পাশে এর আগেও সহায়তা প্রদান করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৫ সালে তাঁর মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরের পর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির কাউখালীর দুর্গম পাহাড়ি এলাকায় তাঁর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেন। সেই ধারাবাহিকতায় এবার তাঁর আবাসন সমস্যার সমাধানে রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদান দেওয়া হলো।
বাংলাদেশ নারী ফুটবলের উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে অসাধারণ অবদান রেখেছেন। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ দলের টানা দুই সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৪ সালের আসরে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হন। পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে নিয়ে যাওয়ার পথেও তিনি ছিলেন অন্যতম ভরসার নাম। সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্যে অবদান রাখা এই ফুটবলারের রাষ্ট্রীয় স্বীকৃতি নারী ফুটবলের অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)