ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নিতে আগ্রহী রাশিয়া
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা আগামী বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে রুশ কর্তৃপক্ষ এবং দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত রয়েছেন। এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হলে রাশিয়া তা নিয়ে দ্রুত কাজ করতে সম্মত হয়। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা করছে উভয় দেশ।
জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই মনে করে, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রেক্ষাপটে আগামী সপ্তাহে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল রাশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানায় রুশ পক্ষ।
বৈঠকে প্রযুক্তি খাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি রুশ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে সহায়তা এবং দেশে এআই গবেষণা ও উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ