ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদ উপলক্ষে নতুন টাকার নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
ডুয়া নিউজ : ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকার নোটেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। অপচয় রোধের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে এই নতুন নোট পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিপুল পরিমাণ নোট ছাপানো আছে, তাই এগুলো বাতিল করলে বিশাল পরিমাণ অর্থের অপচয় হবে।
এবার নতুন ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে। গণঅভ্যুত্থানের সাত মাস পর বাংলাদেশ ব্যাংক বাজারে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট ছাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “যে সকল ব্রাঞ্চে এই টাকাটা ছাড়া হবে সেখানে নির্দেশ দেওয়া আছে যে তারা জনগণের স্বার্থে দৃশ্যমান হয় এমন দৃশ্যমান জায়গায় ছাপিয়ে দেবে নোটিশ আকারে যে কোনো গ্রাহক, কোন নোট কতটি পাবে। অর্থাৎ এখানে ব্যক্তি থেকে ব্যক্তির বিভেদের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। তবে, আগামী এপ্রিল থেকে মে নাগাদ জুলাই বিপ্লবের গ্রাফিতির নতুন নোট বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।”
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, “অপচয়ের বিষয়টাও আমরা মাথায় রেখে পূর্ববর্তী যে ডিজাইন বা বর্তমানে যে বিদ্যমান ডিজাইন আছে সে ডিজাইনেরই ৫ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার নোট মোট ৮০টি ব্রাঞ্চের মাধ্যমে বাজারে প্রচলন করব।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক