ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাঁচ বছরে ব্যাপক নিয়োগের ঘোষণা সরকারের
নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরে সরকারি বিভিন্ন দপ্তরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
মঙ্গলবার সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও অর্জনের বিষয়গুলো তুলে ধরেন।
শূন্য পদ পূরণ প্রসঙ্গে সচিবালয়ে মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব নিয়ে তিনি বলেন, সরকারের সমন্বিত উদ্যোগের ফলে দেশে জ্বালানি সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা গেছে।
তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ইতোমধ্যে ফুয়েল কার্ড চালু করা হয়েছে। বর্তমানে সারাদেশে ৩ লাখ ৮৭ হাজার ২১১টি যানবাহন ফুয়েল পাস সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ২২৩টি ফিলিং স্টেশন এ কার্যক্রমের আওতায় এসেছে।
দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ প্রকল্পের আন্তর্জাতিক দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে এবং ২০২৯ সালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে সরকার নীতিগতভাবে উৎসাহ দিচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যানজট ও পরিবেশ দূষণ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণপরিবহনের জন্য কত সিটের বাস শুল্কমুক্ত আনা যাবে, সে বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির কাজও ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস