ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ চলছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ বিষয়ে প্রশাসনকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য বেতন, ভাতা, পদ অনুযায়ী গাড়িসহ সব ধরনের সুযোগ-সুবিধা সরকার নিশ্চিত করেছে। এসব সুবিধা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। তাই দায়িত্ব পালনের বাইরে অন্য কোনো দিকে মনোযোগ না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সব স্তরে এই বার্তা পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, অতীতে ভূমি জরিপকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অনেক সময় জমি-বাড়ি অন্যের নামে রেকর্ড করার প্রবণতা ছিল। এ ধরনের পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নাগরিকদের সেবা নিশ্চিত করতে এবং সরকারি দপ্তরে হয়রানি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ যাতে কোনো অফিস বা আদালতে গিয়ে ভোগান্তির শিকার না হয়, সেই লক্ষ্যেই কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল থানার ওসি আলমগীর কবিরসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর