ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হাম আক্রান্তে আরও ৫ জন শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জন শিশু আক্রান্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৬৭ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত সময়ে ১ হাজার ৪০৫ জন সন্দেহজনক এবং ৮৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে ল্যাব পরীক্ষায় নিশ্চিত কোনো হাম রোগীর মৃত্যু এ সময়ে হয়নি।
এতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৮৫৬ জন। একই সময়ে সন্দেহজনক ৩৮৯ জন এবং নিশ্চিত ৭৫ জনসহ মোট ৪৬৪ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত মোট ৪২ হাজার ৮৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৩৯ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর তথ্যের পুনরাবৃত্তির কারণে আগের কিছু পরিসংখ্যানে বিভ্রান্তি তৈরি হয়েছিল। পরে তা সংশোধন করে হালনাগাদ তথ্য সমন্বয় করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)