ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে শুনানি ১৭ জুন
নিজস্ব প্রািতবেদক: জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল সংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই তারিখ নির্ধারণ করেন।
রুল শুনানির দিন নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী ও দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি প্রথম আলোকে জানান, জামায়াতে ইসলামী এবং দলটির নির্বাচিত ৬৬ জন সংসদ সদস্য এ সংক্রান্ত রিটে ব্যক্তিগতভাবে বিবাদী হিসেবে গত সপ্তাহে পক্ষভুক্ত হয়েছেন।
এদিকে একই আদেশ ও অধ্যাদেশের বৈধতা নিয়ে করা পৃথক রিটে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবেদন করেছে। বিষয়টি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন এনসিপির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা।
এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মো. রেদোয়ান-ই-খোদা ২৩ ফেব্রুয়ারি রিট করেন। একই ইস্যুতে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মাহবুব আলম, যার প্রাথমিক শুনানি শেষে ৩ মার্চ হাইকোর্ট রুল জারি করে।
প্রথম রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলে ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। অপর রিটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংশ্লিষ্ট শপথ প্রক্রিয়ার বৈধতা নিয়েও রুল জারি করা হয়, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
ওই দুই রিটের ওপর জারি করা রুলের শুনানি কার্যতালিকায় সোমবার ৪ ও ৫ নম্বর ক্রমিকে ওঠে এবং আদালত শুনানির জন্য ১৭ জুন দিন নির্ধারণ করেন। এর মধ্য দিয়ে মামলাটির চূড়ান্ত শুনানির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু