ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বিতর্ক সংগঠন একুশে ডিবেটিং ক্লাব আয়োজিত ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল রানার্স আপ হয়েছে। কলেজ পর্যায়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বিএএফ শাহীন কলেজ রানার্স আপ হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়। স্কুল পর্যায়ে মোট ১৮ টি দল, কলেজ পর্যায়ে ২০ টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে গতকাল ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে ডিবেটিং ক্লাবের সভাপতি সাদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার সম্মাননীয় অতিথি এবং অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, একুশে ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. শরীফুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একুশে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)