ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন বিতর্কে জড়ালো পাকিস্তান
ডুয়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। টুর্নামেন্টটি গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সাজসজ্জা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। সাধারণত আয়োজক দেশ হিসেবে পিসিবি অংশগ্রহণকারী সব দেশের পতাকা টাঙায় কিন্তু এবার সেখানে ভারতের পতাকা দেখা যাচ্ছে না।
নিরাপত্তার কারণে ভারত এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে দল পাঠায়নি এবং রোহিত শর্মা ক্যাপ্টেন্স ডে-তে উপস্থিত ছিলেন না। সম্ভবত এর প্রতিক্রিয়াস্বরূপ পিসিবি স্টেডিয়ামে ভারতের পতাকা প্রদর্শন করেনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী অন্যান্য দেশ, যেমন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা লাগানো হয়েছে। তবে ভারতের পতাকা সেখানে অনুপস্থিত।
আসরে ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল বা ফাইনালে উঠলে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। অন্যথায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)