ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রেস-কে ১০ মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষমতা ফিরিয়ে দিল বিএসইসি
ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রেস অ্যাসেট ম্যানেজমেন্টের মিউচুয়াল ফান্ড ট্রান্সফারের তদন্তের আদেশ প্রত্যাহার করে নিয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি পাশাপাশি ফান্ডগুলো পরিচালনার অধিকার আবার রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে ফিরিয়ে দিয়েছে।
গত সপ্তাহে বিএসইসি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এ আদেশের মাধ্যমে বিএসইসি পূর্বে জারি করা তদন্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে।
একই আদেশে রেসের পোর্টফোলিওতে থাকা অ্যাসেটের ব্লক ট্রানজাকশন নিষিদ্ধ করার আদেশও তুলে নিয়েছে।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইনি দিকগুলো যাচাই করার পর এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় বিএসইসি তদন্ত চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, আগের মতো ফান্ডগুলো পরিচালনার অধিকার রেসকে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছে। তাই বিএসইসি আর এ বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় না।
এর আগে গত জুনে বিএসইসি এক আদেশে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিটের ব্লক মার্কেট ট্রানজাকশন নিষিদ্ধ করেছিল।
এই ফান্ডগুলো হলো: ইবিএল ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জানাতা ব্যাংক, পপুলার লাইফ ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
এরপর এক পর্যায়ে বিএসইসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালনাধীন ফান্ডগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অভিযোগ তোলে যে প্রতিষ্ঠানটি ফান্ডগুলোর অর্থ অপব্যবহার করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)