ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
তেলের দাম ১৪০ ডলারে তুলতে চায় ইরান: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন বার্তা দিল তেহরান— অপরিশোধিত তেলের দাম ১৪০ ডলারে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।
গালিবাফ বলেন, ইরানের তেল খাতে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা কার্যকর নয় এবং এসব অবরোধের প্রভাব অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। এ সময় তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন।
তিনি দাবি করেন, তেলের কূপ নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছে, তা বাস্তবে তেমন গুরুতর নয়। “তিন দিন হয়ে গেল, কোনো কূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটিকে আরও বাড়াতে পারতাম এবং লাইভ দেখাতাম,” এমন মন্তব্য করেন তিনি।
এরপরই তেলের দাম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে গালিবাফ বলেন, “পরবর্তী লক্ষ্য ১৪০ ডলার। সমস্যা তত্ত্বে নয়, মানসিকতায়।”
এর আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নিষেধাজ্ঞার কারণে অতিরিক্ত তেল জমে ইরানের জ্বালানি অবকাঠামোর ক্ষতি হতে পারে। একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বলেন— তেলের চাপের কারণে কূপে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হচ্ছে।
ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়াতেই মূলত গালিবাফের এই মন্তব্য এসেছে বলে মনে করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার