ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
‘সরকারি চাকরিজীবীদের মতো সাংবাদিকদেরও বেতন হওয়া উচিত’
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের জীবনমান ও বেতন কাঠামো নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দেশের অনেক গণমাধ্যমে সাংবাদিকরা নিয়মিত বেতন পান না, যা দুঃখজনক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরও নিয়মিত ও নিশ্চিত বেতন কাঠামোর আওতায় আনার প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে একটি কার্যকর ওয়েজ বোর্ড থাকা অত্যন্ত জরুরি। নবম ওয়েজ বোর্ড প্রক্রিয়াধীন থাকলেও মালিকপক্ষের কারণে এর পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সাংবাদিকরা ভালো থাকলে দেশের গণতান্ত্রিক পরিবেশও শক্তিশালী হবে।
নাটোর-২ আসনের এই সংসদ সদস্য জানান, সাংবাদিকদের জন্য প্রণীত গেজেট থাকলেও এখনো এটি পূর্ণাঙ্গভাবে শিল্পের মর্যাদা পায়নি, যা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা নিরাপদ ও স্বচ্ছভাবে কাজ করতে পারলে দেশের রাজনীতিও আরও স্থিতিশীল হবে। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
হুইপ দুলু আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।
সব মিলিয়ে, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু