ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কৃষি উন্নয়নে বাংলাদেশ-পাকিস্তান অংশীদারত্ব জোরদারের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের কৃষিখাতে বহু মিল রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ লক্ষ্যেই দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও পুনর্গঠিত করা হচ্ছে। বিশেষ করে উচ্চ ফলনশীল ফসল উৎপাদন ও আধুনিক চাষাবাদ পদ্ধতিকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।
সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। এরপর দুই দেশের কৃষিপণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা ও গবেষণা, পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশে সারা বছরই আনারস উৎপাদিত হয়, যা স্বাদ ও গুণগত মানে অনন্য। এ কারণে তিনি পাকিস্তানকে বাংলাদেশ থেকে আনারস আমদানির আহ্বান জানান।ব্লু ইকোনমি নিয়ে দেশের সম্ভাবনার কথা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, গভীর সমুদ্রের মৎস্যসম্পদ আহরণে টেকসই প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে। ইতোমধ্যে অভিজ্ঞ দেশগুলোর সহায়তায় এ বিষয়ে মৎস্যসম্পদ জরিপ সম্পন্ন হয়েছে। এ খাতে যেকোনো সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য তিনি পাকিস্তানের হাইকমিশনারকে আহ্বান জানান।
অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-পাকিস্তান একসঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও ভেটেরিনারি বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি প্রদান করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের কৃষি ও প্রাণিসম্পদ ইনস্টিটিউটের মধ্যে এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে গবেষণা সহযোগিতার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পাকিস্তানে উন্নত জাতের গরুর সঙ্গে সংকরায়ণের মাধ্যমে দেশীয় গরুর দুধ ও মাংস উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে, এ বিষয়ে কাজ করতে তার দেশ আগ্রহী। এছাড়া পাকিস্তানে উৎপাদিত চাল, ভুট্টা, তুলা, ইক্ষু ও বিভিন্ন ফল বাংলাদেশে রপ্তানি হচ্ছে এবং উচ্চ ফলনশীল ইক্ষু ও চিনি উৎপাদন প্রযুক্তিতে সহযোগিতার বিষয়েও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।
শেষে তিনি জানান, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতি রপ্তানি করছে। বাংলাদেশ আগ্রহী হলে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহেও সহযোগিতা সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ