ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে নিহ'ত শিক্ষার্থীর মর'দেহ দেশে ফেরা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা দ্রুত দেশে পাঠাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানে মার্কিন প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে ওয়াশিংটন ও মিয়ামির বাংলাদেশি মিশনগুলো।
মন্ত্রণালয় জানিয়েছে, জামিল আহমেদ লিমনের মরদেহটি যত দ্রুত সম্ভব পরিবারের কাছে পৌঁছে দিতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট কাজ করছে। তবে বর্তমানে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে কিছু কারিগরি সীমাবদ্ধতা থাকায় বিকল্প কোনো রুটে তা পাঠানোর প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় ফিউনারেল হোম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার পেছনে অপরাধীদের শনাক্তে বড় অগ্রগতি হয়েছে। মার্কিন তদন্তকারী সংস্থা 'হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস' দূতাবাসকে নিশ্চিত করেছে যে, এই ঘটনার সাথে জড়িত এক সন্দেহভাজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দুটি 'ফার্স্ট ডিগ্রি মার্ডার' বা প্রথম শ্রেণির হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের গোপনীয়তার স্বার্থে শেরিফ অফিস এখনই বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও ভুক্তভোগী পরিবারের সাথে সরাসরি যোগাযোগের আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ সরকার এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। নিহত লিমনের পরিবার এবং নিখোঁজ বৃষ্টির স্বজনদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে মার্কিন কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ