ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হ'ত্যায় জড়িতদের গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনার বিস্তারিত জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন ডেকেছে সংস্থাটি।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, আলোচিত ও জটিল এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এবং নিরাপত্তাজনিত কারণে এখনই কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনা জানানো হবে।
এর আগে গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস, ভ্যাট এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। পথে তিনি পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ জানান, কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তা মোড়ে পৌঁছেছেন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরদিন শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং দীর্ঘদিন কুমিল্লা কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া এলাকার সুশীল বৈরাগীর ছেলে। ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস, ভ্যাট এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। পরিবারে তার স্ত্রী, বাবা-মা এবং এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)