ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মৃ’ত্যুর পর আলোচনায় অভিনেত্রীর রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট
বিনোদন ডেস্ক: হঠাৎ করেই থেমে গেল এক উজ্জ্বল সম্ভাবনার পথচলা। অল্প বয়সেই অভিনয় ও মডেলিং জগতে পরিচিত মুখ হয়ে ওঠা হরিয়ানার অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝে। মাত্র ৩০ বছর বয়সে তার এই অকাল প্রয়াণ অনেককেই বিস্মিত করেছে।
তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ২০২৩ সালে দেওয়া একটি ইনস্টাগ্রাম পোস্ট। ওই ছবিতে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরে শান্ত ভঙ্গিতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “মহাদেব, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।” পোস্টটি ঘিরে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে—অনেকে এটিকে মৃত্যুর আগাম ইঙ্গিত হিসেবেও দেখছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল গাজিয়াবাদ-এ নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিব্যাঙ্কা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে।
এই অকাল মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতি রোমন্থন করে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন এই তরুণ অভিনেত্রীকে।
ইএচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়