ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল আজহা কবে পালিত হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, হজ বা আরাফাতের দিন হতে পারে ২৬ মে। আর ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে।
শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্র জানিয়েছে, আগামী ১৭ মে জিলক্বদ মাসের ২৯তম দিন হিসেবে গণ্য হবে। সেদিন সন্ধ্যার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর চাঁদ আকাশে প্রায় ৫৭ মিনিট দৃশ্যমান থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এই সময় চাঁদ দীর্ঘ সময় আকাশে অবস্থান করায় তা খালি চোখেও দেখা সম্ভব হতে পারে। এই ভিত্তিতেই ২৬ মে আরাফাতের দিন এবং পরের দিন ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, বৈজ্ঞানিক হিসাব সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ হবে সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত