ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভারতকে নরক বলায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতের তীব্র সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে, যার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘অজ্ঞতাপূর্ণ’ ও ‘রুচিহীন’ বলে আখ্যা দিয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্য থেকে। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এবং পরবর্তীতে চীন বা ভারতের মতো ‘নরক’ দেশ থেকে তার পরিবার সেখানে চলে আসে। পরবর্তীতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের ট্রান্সক্রিপ্ট শেয়ার করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কঠোর প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ ধরনের মন্তব্য ‘স্পষ্টতই অজ্ঞতাপূর্ণ, অপ্রাসঙ্গিক এবং খারাপ রুচির পরিচায়ক’। তিনি আরও উল্লেখ করেন, এই বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থভিত্তিক সম্পর্ককে প্রতিফলিত করে না।
এদিকে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও এ মন্তব্যের নিন্দা জানিয়ে একে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ হিসেবে উল্লেখ করেছে। দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে উত্থাপন করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।
অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দেশটিকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু