ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বর্তমান প্রজন্ম পেশিশক্তিনির্ভর রাজনীতি পছন্দ করে না: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সনদের প্রতিটি শব্দ ও লাইন অক্ষুণ্ণ রেখে তা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে দেশ জ্বালানি সংকটসহ বৈশ্বিক নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে দেশের স্থিতিশীলতা বজায় রেখে নেতৃত্ব দিচ্ছেন, যা দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই নিউইয়র্কভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়া দেশের জন্য গৌরবের বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা এবং খালেদা জিয়ার নেতৃত্বগুণ আজ তারেক রহমানের মধ্যে প্রতিফলিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্ম অস্ত্র ও পেশিশক্তিনির্ভর রাজনীতি গ্রহণ করছে না। ৫ আগস্টের পরও যারা এ ধরনের রাজনীতি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে সংসদে যেমন গুরুত্বসহ আলোচনা হচ্ছে, তেমনি ছাত্র রাজনীতির সংস্কার ও ভবিষ্যৎ নিয়েও গভীর আলোচনা প্রয়োজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, আন্দোলন চলাকালে ডিবি অফিসে তাদের সঙ্গে তার দেখা হয়েছিল এবং তিনি তাদের সাহস জুগিয়েছিলেন। তবে তারা যদি রাজনৈতিক দল না গড়ে একটি শক্তিশালী সামাজিক ও পরামর্শক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেন, তাহলে জাতির জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারতেন।
সংসদে সরকারি ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান তারা। নানা বাধা থাকলেও ঐক্যবদ্ধ থাকাই মূল শক্তি বলে মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা