ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৯৪টি শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১২৫টি শিশু এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে ও এর উপসর্গে ঢাকা বিভাগে তিনটি শিশুর মৃত্যু হয়েছে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময়ে সারা দেশে মোট ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। তাদের মধ্যে ৮৪৭টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে ৩৫৫টি শিশু ঢাকা বিভাগের।
একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৩৬টি শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ছাড় পাওয়া শিশুর সংখ্যা ৪২০।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৩৩৪টি শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৮৪৫টি শিশু হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১৫ হাজার ৭২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)