ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মনিরা শারমিনকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারি চাকরি ছাড়ার সময়কাল সংক্রান্ত তথ্যে অস্পষ্টতা থাকায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত জানান।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রার্থীদের হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য এবং ফৌজদারি মামলার বিবরণ পর্যালোচনা করা হয়। যাচাই শেষে ১২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে যোগ্য বলে ঘোষণা করে ইসি। তবে মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে পদত্যাগের ৩ বছরের সময়সীমা সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় তার প্রার্থিতা ঝুলে গেছে।
স্থগিত হওয়া প্রার্থীর স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য ও তথ্য উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। এই সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি ঋণ খেলাপি বা বিদেশি নাগরিকত্বের মতো কোনো গুরুতর বিষয় নয়। এটি কেবল একটি তথ্যের অস্পষ্টতা। আমরা ইসির সিদ্ধান্তের প্রতি আস্থাশীল এবং আশা করছি যথাযথ তথ্য উপস্থাপনের মাধ্যমে এর সমাধান সম্ভব। প্রয়োজনে আমরা আপিল বা রিটের সুযোগও নেব।”
তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে তারা কমিশনের কাছে আপিল করার সুযোগ পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?