ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে তীব্র গরমে পাম্পে তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলাম (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আলাম মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রচণ্ড রোদ ও তীব্র ভ্যাপসা গরমের মধ্যে নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য কেশরহাট ফিলিং স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আলাম। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, তীব্র গরমে পাম্পে তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, যেহেতু এটি একটি আকস্মিক দুর্ঘটনা এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না, তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে এ ধরনের তীব্র গরমে সতর্ক থাকার এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?