ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ (বুধবার) সকালে পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।
তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎ শেষে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)