×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

২০২৬ এপ্রিল ২০ ১৯:০৪:১৩

ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালে টেন্ডার সংক্রান্ত বিষয়ে বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার পর বাসায় ফেরার পথে হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেন (৫০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান।

তিনি জানান, আহত উপ-পরিচালককে দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত হুমকি দিয়ে আসছিল। ডিউটি শেষে বাসায় ফেরার সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে দুই যুবক পেছন থেকে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত