ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, পূর্ববর্তী সময়ে এ ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে; এখন তা শতভাগ করার দায়িত্ব বর্তমান সরকারের, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারের কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তিনি আবারও প্রতিশ্রুতি দিচ্ছেন যে শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তার মতে, শিক্ষকদের বেতন-ভাতায় ৫০ শতাংশ সুবিধা চালুর মাধ্যমে এমপিও ব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল, যা ছিল একটি ঐতিহাসিক উদ্যোগ।
তিনি আরও বলেন, পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। পরে পূর্ববর্তী সরকার সেই সুবিধা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করে। এখন সময় এসেছে এটিকে ১০০ শতাংশে উন্নীত করার এবং তা বাস্তবায়নে সরকার কাজ করবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বিদ্যমান অব্যবস্থা দূর করে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন নেতৃত্বের উন্নয়নমূলক চিন্তা ও প্রকল্প দেশের কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিস্তা ব্যারেজ থেকে শুরু করে ক্যানেল নির্মাণ ও কৃষি উদ্ভাবনের নানা উদ্যোগকে তিনি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত