ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পরিবারের সঙ্গে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডে শিশুতোষ নাটক উপভোগ করতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখতে যান, যা শিশুদের জন্য বিশেষভাবে মঞ্চস্থ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত আটটার দিকে তিনি মহিলা সমিতি মিলনায়তনে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় শিশুদের অংশগ্রহণে এই প্রাণবন্ত নাটকটি মঞ্চস্থ হচ্ছে।
নাটক শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাকে কাছে পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং আগ্রহভরে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।
উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত একটি সিনেপ্লেক্সে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমা উপভোগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান