ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিষ্টি তরমুজ বাছাইয়ের সহজ কৌশল জেনে নিন
ডুয়া ডেস্ক: গরমের মৌসুমে তৃষ্ণা মেটাতে তরমুজ অন্যতম জনপ্রিয় ফল। পানি ও পুষ্টিতে ভরপুর এই ফল শরীরকে শীতল রাখতে সাহায্য করে। তবে বাজারে সব তরমুজ একরকম মিষ্টি বা রসালো হয় না। তাই ভালো তরমুজ বেছে নিতে কিছু নির্দিষ্ট লক্ষণ জানা জরুরি।
তরমুজ কেনার সময় নিচের অংশে হলুদ বা ক্রিম রঙের দাগ আছে কি না তা দেখতে হবে। এই দাগ থাকলে বুঝতে হবে ফলটি ভালোভাবে পেকেছে এবং তুলনামূলক বেশি মিষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই আকারের তরমুজের মধ্যে যেটির ওজন বেশি, সেটি সাধারণত বেশি রসালো হয়। হালকা তরমুজে রসের পরিমাণ কম থাকতে পারে।
হালকা টোকা দিলে যদি গভীর বা ফাঁপা ধরনের শব্দ পাওয়া যায়, তাহলে সেটি পাকা ও মিষ্টি হওয়ার ইঙ্গিত দেয়।
তরমুজের বোঁটা শুকনো থাকলে বুঝতে হবে এটি গাছে পরিপক্ব হয়েছে। সবুজ বোঁটা থাকলে সেটি কাঁচা হওয়ার সম্ভাবনা থাকে।
গায়ের দাগ বা নকশাও গুরুত্বপূর্ণ। জালের মতো দাগযুক্ত তরমুজ সাধারণত বেশি মিষ্টি হয়। পাশাপাশি সবুজ ডোরা যত ঘন হবে, স্বাদও তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
খুব বেশি চকচকে বা সাদা ছোপযুক্ত তরমুজ এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো অনেক সময় স্বাদে পানসে হয়ে থাকে।
সব মিলিয়ে, তরমুজ কেনার ক্ষেত্রে শুধু বাহ্যিক রঙ বা আকার নয় ওজন, দাগ, শব্দ ও বোঁটার অবস্থা মিলিয়ে বিচার করলেই পাওয়া যাবে রসালো ও মিষ্টি ফল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত