ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা প্রসঙ্গে ভিন্নমত উঠে আসে। সরকারি ও বিরোধী দুই পক্ষের উপস্থিতিতেই বিষয়টি নিয়ে স্পষ্ট মন্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অধিবেশনে উপস্থিত ছিলেন।
সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে ‘প্রথিতযশা মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারি দলের বেঞ্চে বহু মুক্তিযোদ্ধা থাকলেও বিরোধী দলে তাদের উপস্থিতি নেই বললেই চলে।
এর জবাবে স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিনি রণাঙ্গনে সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দেখেছেন, যিনি একজন মুক্তিযোদ্ধা।
স্পিকারের এই বক্তব্যের পর প্রতিমন্ত্রী তার পূর্বের বক্তব্য পুনরায় শুরু করেন। তিনি আরও বলেন, বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এই তিনটি ঐতিহাসিক অধ্যায়কে ধারণ করে এবং এসব আন্দোলনের ‘ট্রফি’ তাদের ঘরেই রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ