ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পূর্বে এটি আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ পালনের প্রস্তুতি সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতি মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের উদযাপন ঘিরে কোনো ধরনের বিভাজন বা সংঘাত সৃষ্টি করতে সরকার আগ্রহী নয়। তাই শোভাযাত্রার নাম নিয়ে যেন কোনো সংকট না থাকে, সে লক্ষ্যেই আনন্দ বা মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে ‘বৈশাখী শোভাযাত্রা’ নাম নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের সংস্কৃতির একটি ঐতিহাসিক অংশ, যা দীর্ঘদিন ধরে নানা আয়োজনে উদযাপিত হয়ে আসছে। শোভাযাত্রার নাম নিয়ে অতীতে বিভিন্ন সময়ে পরিবর্তন ও মতভেদ দেখা গেছে। এরশাদের সময় এটি আনন্দনযাত্রা নামে পরিচিত ছিল, পরবর্তীতে একটি সময় মঙ্গল শোভাযাত্রা নামে প্রচলিত হয়।
বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছিল। তবে আনন্দ ও মঙ্গলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে তিনি মন্তব্য করেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে এবং এ অবস্থায় শোভাযাত্রার নাম হিসেবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও জানান, এ বিষয়ে ইউনেস্কোকে অবহিত করা হবে এবং শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)