ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপনে প্রচলিত ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নামের পরিবর্তে এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতেও এই নতুন নামই বহাল থাকবে।
শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এবারের বাংলা নববর্ষে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে। একইভাবে বৈশাখী মেলা এবং সংশ্লিষ্ট অন্যান্য আয়োজনও ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে।
ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনেস্কোর স্বীকৃতি থাকলেই যে সেই নাম অনুসরণ করতে হবে—এমন বাধ্যবাধকতা নেই।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়া মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাহনুর জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে