ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আর্টেমিস ২: চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে, নভোচারী কারা?
৫৩ বছর পর আবারও মানুষকে চাঁদের কক্ষপথে পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA। ১৯৭২ সালের Apollo 17 মিশনের পর এটিই প্রথম মানুষবাহী চন্দ্র অভিযান। তবে এটি একটি পরীক্ষামূলক মিশন, যার লক্ষ্য ভবিষ্যতে চাঁদে স্থায়ী মানব বসতির পথ তৈরি করা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম (SLS) রকেটে করে চারজন নভোচারী বর্তমানে মহাকাশে রয়েছেন। প্রায় ১০ দিনের এই মিশনে তারা চাঁদের কক্ষপথে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবেন।
এই মিশনটি সরাসরি চাঁদে অবতরণের জন্য নয়। বরং ‘ফ্রি-রিটার্ন’ কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করে মহাকাশযানের সক্ষমতা যাচাই করা হবে।
প্রথম ২৪ ঘণ্টা তারা পৃথিবীর কক্ষপথে থেকে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবেন। এরপর শুরু হবে প্রায় চার দিনের চাঁদমুখী যাত্রা।
যাত্রার ষষ্ঠ দিনে নভোচারীরা চাঁদের সবচেয়ে কাছাকাছি পৌঁছাবেন এবং চাঁদের উল্টো দিক ঘুরে পৃথিবীর পথে ফিরবেন। পুরো মিশনে তারা প্রায় ৬ লাখ ৮৫ হাজার মাইল পথ অতিক্রম করবেন। শেষে প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে তাদের যাত্রা শেষ হবে।
এই অভিযানে রয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। তাদের মধ্যে গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে চাঁদের কক্ষপথে যাচ্ছেন, কচ প্রথম নারী হিসেবে অংশ নিচ্ছেন এবং হ্যানসেন প্রথম কানাডিয়ান হিসেবে এই মিশনে যুক্ত হয়েছেন।
এই মিশন সফল হলে পরবর্তী লক্ষ্য হবে Artemis III, যার মাধ্যমে ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে চাঁদকে ভবিষ্যতের মঙ্গল অভিযানের ভিত্তি হিসেবে ব্যবহার করতে চায় নাসা।
সূত্র: আলজাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত