ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের বোলিং নিষিদ্ধ
ডুয়া নিউজ: প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এক বিবৃতির মাধ্যমে। এমনটাই জানিয়েছে বৃটিম গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারীর হয়ে একটি ম্যাচে সাকিব আল হাসান দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন। তবে এই ম্যাচের পর তার বোলিং নিয়ে মাঠের আম্পায়ারদের সন্দেহ জাগে। ফলে ইসিবি জানায়, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পরীক্ষা দিতে হবে।
ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে একজন স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব আল হাসান। ওই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে, সাকিবের বোলিংয়ের সময় হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধির লংঘন।
সাকিবের বোলিং নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগে ইসিবির কোনো প্রতিযোগিতায় বোলিং করতে সাকিব অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)