ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সারা বছর অনলাইনে রিটার্ন জমার সুযোগ দিচ্ছে এনবিআর
নিজস্ব প্রতিবেদক: কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছর থেকে করদাতারা সারা বছর অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ সুবিধা পাবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় জুন থেকে নভেম্বর পর্যন্ত হলেও, এবার তা বাড়িয়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। এই সময়সীমা শেষ হওয়ার দিনই সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালুর ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ প্রণোদনা পাবেন। আগে সময়সীমা পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হতো এবং কিছু ক্ষেত্রে কর রিবেট সুবিধাও বাতিল হয়ে যেত।
তিনি আরও বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কর অব্যাহতির পরিমাণ বেশি থাকায় রাজস্ব আয় কমে যাচ্ছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানোর পরিকল্পনা রয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ট্যাক্স লিকেজ বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম জোরদার করে কর ফাঁকিবাজদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত