ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
চবির এক শিক্ষার্থীর সনদ বাতিলসহ ১২ শিক্ষার্থীকে বহিষ্কার
ডুয়া নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীর গায়ে হাত তোলার দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ধর্মীয় অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে ২ বছরের জন্য এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপাচার্য কার্যালয়ে উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বহিষ্কৃতদের বিরুদ্ধে স্ব স্ব বিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া সাময়িক বহিষ্কৃতদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে তা জানতে চেয়ে নোটিস দেওয়া হবে।”
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে স্থাপিত নৌকার প্রতিকৃতি ভাঙাকে কেন্দ্র এসব ঘটনা ঘটে। এরপর তদন্ত তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিশনের প্রতিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর