ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে ভাসমান নৌকায় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের অন্তত ১০ জন রয়েছেন।
রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং এই মানবপাচার চক্রকে চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পাচার কার্যক্রমে আন্তর্জাতিক চক্র জড়িত, যার সদস্যরা লিবিয়া ও বাংলাদেশ উভয় দেশেই সক্রিয়। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে বিপজ্জনক পথে ইউরোপে পাঠায়। এ ঘটনায় একাধিক দেশের নাগরিক জড়িত থাকলেও বাংলাদেশিদের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও ছিল বলে জানা গেছে।
তিনি আরও জানান, জীবিতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে দূতাবাস নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণ, ক্যাম্পে থাকা ব্যক্তিদের অবস্থা যাচাই এবং দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।
এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, এটি প্রমাণ করে অভিবাসনপ্রত্যাশীরা কতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ছেন। মানবপাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার কারণে অভিবাসীদের খাবার ও পানির সংকট দেখা দেয়। এমনকি কিছু মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবিত বাংলাদেশিদের সঠিকভাবে শনাক্ত করা এবং তাদের অবস্থান নিশ্চিত করা। এরপর পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও ঘটনার তদন্তে কাজ করছে। দীর্ঘমেয়াদে এমন মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মানবিক বা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?