ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
জুলাই হত্যাকাণ্ড : জাতিসংঘে ৯৫ জনের তালিকা দিয়েছে পুলিশ
ডুয়া ডেস্ক: জুলাই মাসের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) কাছে একটি তালিকা দিয়েছে বাংলাদেশ পুলিশ। তালিকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ ৯৫ জনের নাম রয়েছে। জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের দেওয়া তথ্যানুসারে এই ৯৫ জন ব্যক্তি বিক্ষোভের সময় সহিংস হামলার জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিলেন। এদের মধ্যে ১০ জন সংসদ সদস্য, ১৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, ১৬ জন যুবলীগ ও ১৬ জন ছাত্রলীগ নেতা এবং ৭ জন পুলিশ সদস্য ছিলেন।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর হাতে শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে। এছাড়াও শিশুরা অমানবিক পরিবেশে আটক থেকে নির্যাতন ও বিভিন্ন আপত্তিকর আচরণের শিকার হয়েছে। নারী ও মেয়েরাও নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছেন।
প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে যে, বিক্ষোভের শুরুতে নারীরা সামনের সারিতে থাকায় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকরা তাঁদের ওপর মারাত্মকভাবে আক্রমণ চালায়। নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। যার মধ্যে লিঙ্গ-ভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ছিল। কিছু ঘটনা বিশ্লেষণে দেখা গেছে যে, আওয়ামী লীগ সমর্থকরা যৌন নির্যাতনও চালিয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ওএইচসিএইচআর নিশ্চিত হয়েছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের একটি দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা খুব কাছ থেকে সমন্বয় করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ