ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শহীদ জামালের মেয়ের বিয়েতে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আন্দোলনে নিহত এক শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উদ্যোগে শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের সম্পূর্ণ আয়োজন ও ব্যয়ভার বহন করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এই সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহায়তা তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন আতিকুর রহমান রুমন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও সহায়তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা জানানো হয় এবং তার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্লাড ক্যানসারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করা হয় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এতে বিএনপি নেতা মো. আবুল কাশেম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার, শহীদদের স্বজন এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছে, যা তাদের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)