ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
ওয়ান-ইলেভেনের ফখরুদ্দীন-মইন ইউ আহমেদ এখন কোথায়?
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ অধ্যায়ের দুই কেন্দ্রীয় ব্যক্তিত্ব ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ তাদের বর্তমান অবস্থান নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে এ বিষয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ফখরুদ্দীন আহমদ। তবে সেই সময় সরকারের কার্যক্রমে সেনাপ্রধান মইন ইউ আহমেদের প্রভাব ছিল সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
দায়িত্ব শেষে কিছুদিন দেশে থাকলেও ২০০৯ সালের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য সংসদীয় কমিটির তলবের খবর প্রকাশ পেলে ফখরুদ্দীন আহমদ পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পটোম্যাক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তার দুটি বাড়ি রয়েছে একটিতে তিনি নিজে থাকেন, অন্যটিতে বসবাস করেন তার মেয়ের পরিবার। প্রবাসে থাকলেও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততা খুব সীমিত বলে জানা যায়।
অন্যদিকে, সেনাপ্রধানের দায়িত্ব পালন শেষে ২০০৯ সালের মাঝামাঝি সময়ে অবসর গ্রহণ করেন মইন ইউ আহমেদ। একই বছরের জুনে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রথমদিকে ফ্লোরিডায় পরিবারের সঙ্গে থাকলেও পরে তার শরীরে ‘মাল্টিপল মাইলোমা’ ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি ফ্লোরিডার পামবিচ এলাকায় অবস্থান করছেন এবং অসুস্থতার কারণে অনেকটা আড়ালে থাকেন। ঘনিষ্ঠজনদের বাইরে খুব বেশি কারও সঙ্গে যোগাযোগ রাখেন না বলেও জানা গেছে।
উল্লেখযোগ্য যে, ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও সে সময়ের সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ