ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা স্বাধীনতা এবং উজ্জ্বল ভবিষ্যতের আশাকে তুলে ধরে। এই দিনটি দেশের জনগণকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে নতুন করে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
বার্তায় মুইজ্জু বলেন, মালদ্বীপ বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে দেখে। দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা দীর্ঘদিন ধরে সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং উভয় দেশের অগ্রগতিতে অবদান রাখছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে ইতিবাচক উদ্যোগ অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের