ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসে দেশপ্রেম ও ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সামনে রেখে দেশবাসীর প্রতি ঐক্য, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই দিবস আমাদের জাতিসত্তার শক্তিকে নতুন করে জাগ্রত করে।
বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী দেশের সব শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “২৬ মার্চ আমাদের ইতিহাসের এক গৌরবময় দিন। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী ও স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা ধারণ করা জরুরি। এতে করে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি সবাইকে স্বাধীনতা দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি