ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফুটপাত দখলমুক্ত করতে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফুটপাত ও সড়ক দখল করে পরিচালনা করার ফলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ কারণে সৃষ্ট যানজট, নিরাপত্তাহীনতা ও জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগরীর বিভিন্ন রেস্টুরেন্ট, ওয়ার্কশপ, দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে ফুটপাত এবং রাস্তার অংশ দখল করে মালামাল ও যন্ত্রপাতি স্থাপন করছে। এতে পথচারীকে বাধা দেয়ার পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দোকান ও ওয়ার্কশপের মালিকদের অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল সরিয়ে জনস্বার্থে চলাচল স্বাভাবিক করতে হবে। তা না করলে আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানায়, দখল হওয়া স্থানগুলোতে প্রায়ই রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের পুরাতন ও নতুন যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল, পোশাক ও আসবাবপত্রের প্রদর্শনী রাখা হয়। ফলে ফুটপাত দিয়ে পথচারী চলাচল করতে পারছে না এবং অনেক সময় রাস্তায় হাঁটা বাধ্য হচ্ছে।
ডিএমপি সতর্ক করেছেন, যে কেউ ফুটপাত বা সড়ক অবৈধভাবে দখল অব্যাহত রাখবে, তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা ও জরিমানা এবং কারাদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি