ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল, নেপথ্যে যা জানা যাচ্ছে
স্পোর্টস ডেস্ক: আগামী জুলাই-আগস্ট মাসে সাদা বলের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে সেই বহুল প্রতীক্ষিত সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (২০ মার্চ) আয়ারল্যান্ড তাদের আগামী গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তাবিত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের কোনো উল্লেখ নেই।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মূলত লজিস্টিক (ব্যবস্থাপনাগত) সমস্যা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আয়োজন করা থেকে পিছিয়ে এসেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আর্থিক সংকট কাটাতে তারা বাংলাদেশের সাথে খেলার পরিবর্তে অন্য বড় দলগুলোর সাথে ম্যাচ আয়োজনে বেশি আগ্রহী বলে জানা গেছে।
বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সূচি অপরিবর্তিত রেখেছে আইরিশরা। মে মাসে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে একটি চার দিনের টেস্ট খেলবে এবং জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করায় তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যা বাড়িয়ে দিয়েছে।
আয়ারল্যান্ড সফর বাতিল হওয়ায় টাইগারদের আন্তর্জাতিক সূচিতে বড় একটি শূন্যতা তৈরি হলো। আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ড সিরিজ না থাকায় টাইগারদের প্রায় দেড় মাসের একটি দীর্ঘ বিরতির মুখে পড়তে হবে। এই বিরতির পর ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।
হঠাৎ করে সফর বাতিলের এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লজিস্টিক ও আর্থিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়া আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলোর জন্য বেশ বিব্রতকর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা